সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসির দর বেড়েছে ১ টাকা ৪ পয়সা বা ৬ দশমিক ৪৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার কমপ্লেক্স, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, বিডিকম অনলাইন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.