রাশিয়া পারমাণবিক সক্ষমতা উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে রাশিয়ার। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিবার্তা পোস্ট করে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। সেই ভিডিওবার্তায় প্রেসিডেন্ট পুতিন বলেছেন, “রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধ নিশ্চিত করছে তার পরমাণু অস্ত্র, একই সঙ্গে বিশ্বে শক্তির ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন এখন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”

গতকাল রোববার ছিল রাশিয়ার পিতৃভূমির রক্ষক (ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড) দিবস। এই দিবস উপলক্ষেই ভিডিওবার্তাটি পোস্ট করেছিল রুশ প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন ক্রেমলিন।

ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সামরিক বাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি শাখার উন্নতির জন্য তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

আগামী কাল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর ৪ বছর পূর্ণ হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির ২ দিন আগে প্রেসিডেন্ট পুতিনের এই ভিডিওবার্তা প্রকাশ করল ক্রেমলিন। গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.