সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এম.এল ডাইং এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.