বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি।
ওয়েন বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে । চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিস্তা প্রকল্প নিয়ে করা প্রশ্নে ওয়েন জানান, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে, তারা প্রস্তুত।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.