উইকন প্রোপার্টিসের ফ্ল্যাট কিনতে প্রাইম ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা

উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা।

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের অন্যতম প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান উইকন প্রোপার্টিস লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করে উইকন প্রোপার্টিসের প্রকল্প থেকে ফ্ল্যাট কিনলে গ্রাহকরা বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে প্রিমিয়াম আবাসন প্রকল্পে বিনিয়োগ এবং নিজস্ব স্থায়ী ঠিকানা গড়ার সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং উইকন প্রোপার্টিসের পক্ষে চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, উইকন প্রোপার্টিসের গ্রুপ চিফ অপারেটিং অফিসার মেজর মো. আমিনুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান রাশিদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক উন্নত আর্থিক সমাধান ও মানসম্মত সেবা প্রদানের প্রতিশ্রুতি আরও একবার পুনর্ব্যক্ত করলো, যা আবাসন সংক্রান্ত স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.