যাত্রাবাড়ির জুরাইনে লেগুনা ও মিনি বাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আজিজুলের বাসা গেন্ডারিয়ায়। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আর সাইফুল ইসলাম গেন্ডারিয়ার বিআইটি রোডের পাশে থেকে একটি ওয়ার্কশপে কাজ করতেন।
জানা গেছে, সকালে লেগুনা ও মিনিবাসের সংঘর্ষে আজিজুল ও সাইফুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ দু’টি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.