ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে নবগঠিত সরকার। এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.