মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, রমজানে মাস জুড়ে স্বল্পআয়ের ১০ লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণ করবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। তাদের সুবিধায় সরকারের এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
তিনি বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রির লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে।
সরকারের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। প্রতিমন্ত্রীর প্রত্যাশা করেন, এই উদ্যোগের ফলে বাজারেও জিনিস পত্রের দাম কমে আসবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.