দেশের প্রধান পুঁজিবাজার ঢাযকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০০ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০২ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.