বাংলাদেশের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে আজ থেকে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার প্রথম কর্ম দিবসে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমরা এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চাই। এ নিয়ে আজ থেকেই কাজ শুরু করেছি। এটার জন্য যে যে কাজ করা দরকার আমরা করবো।
তিনি বলেন, এটা ইনিশিয়েট করে বাণিজ্য মন্ত্রণালয়, আর করস্পোন্ডেন্ট করে ইআরডি। আমরা ইআরডির সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজটি করবো।
খন্দকার আবদুল মুক্তাদীর এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।
এদিকে নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দলর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। বাণিজ্যের পাশাপাশি শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন তিনিও।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.