সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর দশমিক ৫ পয়সা বা ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিং মাইডাস ফাইন্যান্স পিএলসির শেয়ারদর ৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- হামিদ ফেব্রিক্স পিএলসি, জাহিন স্পিনিং পিএলসি, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.