রাজধানীর অন্যতম অভিজাত পাঁচতারকা হোটেল রেনেসন্স ঢাকা গুলশান হোটেল সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছে রমজান ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফ ও বিশেষ ফুড টেস্টিং সেরিমনি। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা, লাইফস্টাইল ম্যাগাজিন এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল হোটেলের বিশেষভাবে পরিকল্পিত ইফতার, ডিনার, সেহরি এবং প্রিমিয়াম টেকঅ্যাওয়ে আয়োজন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা এবং পরিবার, কর্পোরেট গ্রুপ ও সামাজিক আয়োজনের জন্য আকর্ষণীয় অফারগুলো তুলে ধরা।
ব্যবস্থাপনা ও কালিনারি টিমের উপস্থাপনার মাধ্যমে রমজানের বিশেষ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। পরবর্তীতে অতিথিদের জন্য পরিবেশন করা হয় সিগনেচার ইফতার আইটেম, লাইভ স্টেশন, রমজানের ঐতিহ্যবাহী পদ ও বৈচিত্র্যময় ডেজার্ট। এরাবিয়ান, আন্তর্জাতিক ও দেশীয় স্বাদের সমন্বয়ে সাজানো এই আয়োজন রমজানের ঐতিহ্য ও সৌহার্দ্যের আবহকে এক টেবিলে একত্রিত করে। চলতি বছরে হোটেলটি সকল শ্রেণি ও সেগমেন্টের অতিথিদের জন্য বিশেষ অফার উপস্থাপন করছে।
হোটেলের প্রতিটি পদ প্রস্তুত করা হয়েছে ফার্ম-ফ্রেশ ও অর্গানিক উপকরণ ব্যবহার করে, যাতে অতিথিরা সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের খাবার উপভোগ করতে পারেন। অতিথিদের সচেতন ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসে উৎসাহিত করতে বুফের প্রতিটি আইটেমের পাশে ক্যালোরি উল্লেখসহ বিশেষ ফুড লেবেল সংযুক্ত করা হয়েছে, যা ঢাকার হোটেল শিল্পে একটি অনন্য উদ্যোগ।
রমজান ২০২৬ উপলক্ষে ইফতারসহ বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩,৯৯৯ টাকা (নেট), যেখানে সর্বোচ্চ ২৫% পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা থাকছে। ফ্যামিলি-ফ্রেন্ডলি এ আয়োজনের অংশ হিসেবে শিশুদের জন্য থাকছে “কিডস ইট ফ্রি” সুবিধা। অতিথিদের জন্য আরও থাকছে বুফে সেহরি জনপ্রতি ২,৬৬৬ টাকা (নেট), যেখানে একইভাবে গ্রুপ ডিসকাউন্ট ও “কিডস ইট ফ্রি” সুবিধা প্রযোজ্য।
এছাড়া, ঘরোয়া ও কর্পোরেট আয়োজনের কথা বিবেচনা করে হোটেলটি উন্মোচন করেছে প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বক্স। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বক্সগুলো পাওয়া যাবে, সিলভার: ৪,৫০০ টাকা (নেট), গোল্ড: ৬,৫০০ টাকা (নেট) ও প্লাটিনাম: ৮,৫০০ টাকা (নেট) । বক্সগুলোর ক্ষেত্রেও সর্বোচ্চ ২৫% পর্যন্ত বিশেষ ছাড় প্রযোজ্য, যা বৃহৎ পরিসরের অর্ডারের জন্য একটি আদর্শ সমাধান।
পুরো রমজান মাসজুড়ে চলবে আকর্ষণীয় “ডাইন অ্যান্ড উইন” ক্যাম্পেইন, যেখানে প্রতিদিন থাকছে পুরস্কার জয়ের সুযোগ। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক প্রাণবন্ত মিডিয়া ইন্টারঅ্যাকশন সেশন এবং রমজান স্পেশাল মেনু সমৃদ্ধ লাঞ্চের মাধ্যমে। অতিথিরা বৈচিত্র্যময় খাবারের সমাহার, নান্দনিক পরিবেশন ও প্রতিযোগিতামূলক মূল্যের ভূয়সী প্রশংসা করেন।
রমজান ২০২৬-কে কেন্দ্র করে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল রাজধানীতে প্রিমিয়াম অথচ সাশ্রয়ী রমজান আতিথেয়তার নতুন মানদণ্ড স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে একসঙ্গে ইফতার ও মিলনমেলার আনন্দই হয়ে উঠবে উদযাপনের মূল প্রেরণা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.