প্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ এবি ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৬ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির দর বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই ফর্মুলেশনস পিএলসি, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.