নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি সদর দফতর।
বিজিবি জানায়, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে সকাল থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের নিজস্ব পরিবহন নিয়ে সংসদ ভবনের মনিপুরীপাড়া এলাকার গেটে এসে হাজির হন।
এরপর একে একে সংসদ ভবনের ভেতর প্রবেশ করেন। এ সময় জনপ্রতিনিধিদের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ব্যপক উপস্থিতি দেখা যায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.