দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩২ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৪০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.