কাওরান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রাজধানীর কাওরান বাজারের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টা ২৮ মিনিটে আমরা আগুনের খবর পাই। ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। তবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.