নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসভবন নির্ধারিত হবে: উপদেষ্টা আদিলুর

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, সেটি তার অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য রাজধারীর মিন্ট রোড, ধানমন্ডি এবং গুলশানে ৩৭টি বাসা প্রস্তুত রাখা হয়েছে। এর পর যদি আরও প্রয়োজন হয়, তাহলে শপথ গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণ করতে করতে বাকিগুলো রেডি হয়ে যাবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.