সূচকের পতনে লেনদেন ১ হাজার ২৫৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষ হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ১ হাজার ২৭৫ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ০৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৭৫ কোটি ০৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৩ টি কোম্পানির, বিপরীতে ২১৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.