নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে নির্বাহী চুক্তিভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ের মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।
আজ সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনিকে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.