সূচকের পতনে এক ঘণ্টায় লেনদেন ৪৭৭ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৭৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১ টির, কমেছে ১৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ারদর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.