দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের ২০২৬ সালের জন্য মান্নান বেপারী এফসিএমএ চেয়ারম্যান, শাহানা পারভীন এফসিএমএ ভাইস-চেয়ারম্যান, মোঃ ইকবাল হোসেন এসিএমএ সেক্রেটারী এবং মোঃ কামরুজ্জামান এফসিএমএ ট্রেজারার নির্বাচিত হয়েছেন। গত শনিবার (ফেব্রুয়ারি ১৪) “ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল”-এর এক সভায় উপরোক্ত কর্মকর্তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নব নির্বাচিত চেয়ারম্যান মান্নান বেপারী এফসিএমএ বর্তমানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর সিএফও পদে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে ডিবিসির ট্রেজারার, ২০২৩ সালে সেক্রেটারী এবং ২০২৪ সালে ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান শাহানা পারভীন এফসিএমএ বর্তমানে আইসিডিডিআর’বি-এর সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২২ সালে ডিবিসির ট্রেজারার এবং ২০২৪ সালে সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নব নির্বাচিত সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন এসিএমএ, সিএফএ, এফআরএম বর্তমানে সোনালী ব্যাংক পিএলসি-এর সিএফও ও হেড অব ট্রেজারি পদে কর্মরত। ২০২৩ সালে তিনি ডিবিসির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নব নির্বাচিত ট্রেজারার মোঃ কামরুজ্জামান এফসিএমএ বর্তমানে কোহিনুর কেমিক্যাল কোম্পানি-এর ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স) ও কোম্পানি সেক্রেটারী পদে দায়িত্ব পালন করছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.