বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান।
সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ও সেখানে উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে দেখা করার কথা রয়েছে তারেক রহমানের।
এর আগে গত শনিবার বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.