এমটিবি ই-ব্যাংক, ভিএএস ও এপিআইভিত্তিক সেবায় ক্যাশ ম্যানেজমেন্টে এমটিবি–টি.কে. গ্রুপের অংশীদারিত্ব

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং টি.কে. গ্রুপ-এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট পরিষেবার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের করপোরেট হেড অফিস, গুলশান-১, ঢাকা ১২১২-এ অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই ব্যবস্থার অধীনে, টি.কে. গ্রুপ এমটিবি’র করপোরেট ব্যাংকিং সলিউশন এমটিবি ই-ব্যাংক, ভার্চুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম (ভিএএস), এবং অন্যান্য এপিআইভিত্তিক কালেকশন সার্ভিসেস-এর মাধ্যমে সব ধরনের লেনদেন ও ডিস্ট্রিবিউটর কালেকশন নির্বিঘ্নে প্রক্রিয়া ও পরিচালনা করতে সক্ষম হবে। একইসঙ্গে, এমটিবি ই-ব্যাংক অ্যাপে বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে সহজ ও নিরাপদভাবে এসব লেনদেন অনুমোদন ও সম্পন্ন করা যাবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমটিবি’র হোলসেল ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ মামুন ফারুক এবং টি.কে. গ্রুপের ডিরেক্টর (ফিনান্স অ্যান্ড অপারেশনস) শফিউল আতাহার তাসলিম চুক্তির নথি বিনিময় করেন।

অনুষ্ঠানে এমটিবি’র ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ আশিক ইকবাল খান, হোলসেল ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড ইমরান কালাম চৌধুরী এবং টি.কে. গ্রুপের সিনিয়র ম্যানেজার মোঃ আজিজুর রহমান রিগ্যানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.