দর বৃদ্ধির শীর্ষে ওয়ান ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ ওয়ান ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ঢাকা ব্যাংক পিএলসি, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.