ব্যাংক ও পুঁজিবাজার ইস্যুতে উদ্ভাবনী কার্যকলাপের আশা বিনিয়োগকারী ঐক্য পরিষদের

“সবার আগে বাংলাদেশ” বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ভূমিধস জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

একই সাথে জাতীয় সংসদে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আপনারা সরকারী দল এবং শক্তিশালী বিরোধী দল সমন্বিতভাবে দেশের ভঙ্গুর ব্যাংকিং ব্যাবস্থা, ICU তে থাকা পুঁজিবাজার এবং কোমায় থাকা সার্বিক ব্যাবসা বানিজ্য ও আর্থিক অব্যবস্থাপনা পুনঃগঠন বা পুনঃরুদ্ধারে আপনাদের সরকারের কাছে উদ্ভাবনী, উৎসাহী কার্যকলাপ প্রথম ৬ মাসের মধ্যে দৃঢ়ভাবে আশা করছে সংগঠনটি। যেন জনগণের মধ্যে প্রানের সঞ্চার হয়, জনগণ যেনো স্বতঃস্ফূর্তভাবে দেশের সকল সেক্টরে বিনিয়োগে এগিয়ে আসে।

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিজয়ী এ দলটির উদ্দেশ্যে এসকল আশাবাদ ব্যক্ত করা হয়।

সংগঠনটি আরও জানায়, “সবার আগে বাংলাদেশ” বিনির্মানে আপনাদের সরকারের নবগঠিত কেবিনেট বা মন্ত্রীসভায় অবশ্যই অবশ্যই Financially Integrated Dignified একজন অর্থমন্ত্রী, পুঁজিবাজার বিষয়ে বাস্তবিক জ্ঞানসম্পন্ন একজন অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গভর্নর, BSEC চেয়ারম্যান, ICB চেয়ারম্যান ও জাতীয় রাজস্ববোর্ড চেয়ারম্যান নিয়োগ প্রদান সর্বপ্রথম কাজ হবে।

Absolute Power Makes Absolute Corruption এই চিরন্তন সত্য কথাটি মনে রেখে আপনাদের উপর দেশের জনগণ ভঙ্গুর অর্থনীতি পুনঃরুদ্ধারে যে গুরুদায়িত্ব অর্পন করেছে তা সফলভাবে বাস্তবায়ন করবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেছে সংগঠনটি।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত ২ বছরে (২০২৫-২০২৬) ভারতে ৩৭০ টি নতুন IPO কোম্পানী বাজারে তালিকাভুক্ত হয়েছে, অথচ আমাদের দেশে ১ টি কোম্পানীও তালিকাভুক্ত করতে পারেনি অন্ত:বর্তীকালীন সরকার। তাই দায়িত্ব গ্রহনের প্রথম দিন থেকেই উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় করে অতিদ্রুত ২-৩ টি মাল্টিন্যাশনাল ও দেশীয় লাভজনক সরকারী কোম্পানীগুলোকে তালিকাভুক্তির মাধ্যমে সামগ্রিক পুঁজিবাজার ব্যাবস্থাপনায় নব উদ্যমে প্রানচাঞ্চল্য সৃষ্টি করে বিনিয়োগকারীদের স্বস্তি দিতে সচেষ্ট থাকবেন।

আগামী পাঁচ বছর পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আপনাদের সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে দেশের আর্থিক সেক্টরে ইতিবাচক অবদান রাখতে এবং সরকারের সর্বোচ্চ সাফল্য অর্জনে অংশীদারিত্বের ভিত্তিতে আন্তরিকতার সাথে কাজ করবে। আপনাদের সরকারের সর্বাঙ্গীন সাফল্য কামনায়

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.