পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেরেছেন ৮০ হাজার ৫৭৬ ভোট। জেলা রিটার্নিং অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পটুয়াখালী-৩ আসনে গণঅধিকারের নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামীর অধ্যাপক শাহ আলম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকসহ ৬জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।
গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর সকাল সাড়ে ৮টায় গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। জামায়াতের অধ্যাপক শাহ আলম গলাচিপা কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করেন।
সকাল কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এই উপজেলায় মোট ভোট ২ লাখ ৫৪ হাজার ৩৪৮জন।
গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর কিছু কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে তার কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। তাছাড়া নির্বাচনের সাথে যুক্ত প্রশাসনের কর্মকর্তাদের কে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন উপজেলা ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গণঅধিকারের নেতারা তার সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগে করেন।
তবে সার্বিক নির্বাচনে পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মাহমুদুল হাসান জানান, উৎসাহ নিয়ে ভোটাররা ভোট প্রদান করছে। তেমন কোনো অনিয়মের অভিযোগ নেই।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৭৭১ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ১৪ হাজার ১৮৯ ভোট। ভোটের শতকরা হার ৫৭ শতাংশ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.