রুমিন ফারহানার বড় জয়

ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৮ হাজারের বেশি পেয়ে জয় পেয়েছেন।

১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস. এন. তরুণ দে ‘কলার ছড়ি’ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৬০ ভোট এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০১ ভোট।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.