বিজয় হলে ‘মিছিল নয়, সবাই সিজদায় পড়বো’: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, দলটি নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল বা স্লোগান দেওয়া হবে না।

“মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো”- লেখা হয়েছে ওইপোস্টে।

এদিকে, জামায়াতের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টে জামায়াতের আমিরের বরাত দিয়ে লেখা হয়েছে, “পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না”।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.