শান্তিপূর্ণ ভোট হচ্ছে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভোটগ্রহণের জন্য একটি অনুকূল পরিবেশ রয়েছে। সবাই দেশের বিভিন্ন স্থানের পরিস্থিতির খোঁজ নিয়েছি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সবাই নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দিন।

গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে সেনাপ্রধান বলেন, যারা ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়াকর্মীরা, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে মানুষ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহিত হচ্ছে।

এদিকে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

অন্যদিকে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.