পল্লবীতে ১০ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার শুভ রহমান।

তিনি বলেন, ‘মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা একটি আবাসিক ভবনের ৪ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে।’

শুভ রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.