১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ

আজ থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

এতে সতর্ক করা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন ওড়ালে তাকে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার আওতায় অপরাধী হিসেবে গণ্য করা হবে। তবে বেবিচকের পূর্বানুমতি ও সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্রের সাপেক্ষে গবেষণা, জরিপ, কৃষি ও পরিবীক্ষণ কাজে এবং সরকারি সংস্থার আয়োজিত অনুষ্ঠান সম্প্রচারের জন্য ড্রোন ব্যবহারের অনুমোদন পেতে পারে সরকারি-বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.