নির্বাচনের খবরে পুঁজিবাজারে ইতিবাচক ধারা, এক ঘণ্টায় লেনদেন ছাড়ালো ২১০ কোটি

আর মাত্র দুইদিন পরেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতীয় এই নির্বাচনের খবর আশার সঞ্চার করেছে বিনিয়োগকারীদের মনেও। যার অনেকটাই প্রমাণ দিচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আর লেনদেনের পরিমাণ।

নির্বাচনকালীন সাধারণ ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২৫ টির, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ারদর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.