ন্যাশনাল ফিডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল  ০৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ০৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ পরবর্তিতে জানানো হবে।

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.