শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রচারণা শেষ হলেও নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা দেওয়ার ধারা অব্যাহত রয়েছে।
সোমবার জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৫৯টি মামলা করেছেন এবং ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন।
ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে ইসি নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ভোটার ছাড়া অন্য কেউ সেখানে থাকতে পারবেন না। একই সময়ে প্রার্থী ও সমর্থকদের মিছিল ও শোডাউনও নিষিদ্ধ করা হয়েছে।
ভোটের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন বলে জানিয়েছে ইসি। পাশাপাশি বিমান বাহিনীর ড্রোনের মাধ্যমে ভোট পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন ও সরকার। দুই ঘণ্টা পরপর ভোটের হার অনলাইনে আপডেট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.