আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সময় মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে। এরপর থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
সোমবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে দেওয়া ইসি’র এক নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অনুসারে আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.