এই সরকারের মেয়াদকালেই উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, আমি আবারও বলছি- একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদ বিবরণী জমা দিয়েছেন। এক-দুদিনের মধ্যেই এগুলো প্রকাশ করা হবে।
বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। এ ছাড়া আরও নয়জন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বিবরণী প্রকাশ করা হয়নি।
আগামীকাল অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক শেষ কার্যদিবস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.