আরও ২০৯ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ২০৯ মিলিয়ন বা ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে চার দফায় মোট ৭৯ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৪৭২ কোটি ৮৫ লাখ বা ৪.৭২ বিলিয়ন ডলার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.