ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন (২৮), মো, আব্বাস আলী (৪৫), মো. সুজন (২৫), শাহ আলম (৩০), সালাউদ্দিন (২৭), হুমায়ন আহম্মেদ তুষার (৩২), মোসা. সিজুকা (১৯), মো. মোস্তাকিম (২২), দিল্লু (৪০), মো. মিঠু (২৩), মো. সাইদ হোসেন ওরফে বল্টু (৩০), ময়না বেগম (৩৫), শামীম ওরফে কালু (৫১), মো. আলী আজম (৫৫), মো. আলী হোসেন (৪৩), মোহাম্মদ আলমগীর (৪০) ও রুপা আক্তার (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার গুলশান, তুরাগ, উত্তরা পশ্চিম ও ক্যান্টনমেন্ট থানা একজন করে, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানা তিনজন করে এবং পল্লবী থানা আটজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.