বে লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান  হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬৭ পয়সা পয়সা।

এ ছাড়া হিসাববছরের অর্থবছরের তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৫৫ পয়সা।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ২৮ টাকা ৫৫ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.