চার দিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হলো ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্ট-২০২৬। এবারের টুর্নামেন্টে অংশ নেন মোট ৮১৫ জন গলফার।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার সেনানিবাসে অবস্থিত আর্মি গলফ ক্লাবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, পরিচালক মোঃ আলমাস শিমুল, সোলায়মান কবির এবং মুশশারাত মাহাজাবিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানিতে ২০ বছরের বেশি সময় ধরে শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট দেশের ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে আসছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.