আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভোটকে সামনে রেখে নির্বাহী আদেশে দেওয়া ১০ ফেব্রুয়ারি ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির সঙ্গে বদল করা যাবে।
রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য চলতি মাসে ১০ তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে। তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসে ১০ তারিখের পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ ঘোষণা করতে পারবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.