চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু

বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেন।

বন্দরের চার নম্বর গেট এলাকায় বার্থ অপারেটর শ্রমিকদের সঙ্গে কথা হয়। তারা বলেন, আমরা কাজ করতে চাই। কিন্তু বাঁধার মুখে কাজ করতে পারি না। কাজ না করলে আমাদের বেতন হয় না, যারা আন্দোলন করছে তারা কাজ না করলেও বেতন পান। এখন আমরা কাজে যোগদানের জন্য বন্দরে প্রবেশ করছি।

এদিকে সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের রায়ট কার রাখা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.