মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে যমুনা ব্যাংক

আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)- এর জন্য পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে যমুনা ব্যাংক পিএলসি। পাশাপাশি এমআরএ প্রাঙ্গণে একটি ক্যাশ রিসাইক্লিং মেশিনও (সিআরএম) স্থাপন করবে ব্যাংকটি।

সম্প্রতি এমআরএ ও যমুনা ব্যাংকের মাঝে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে যমুনা ব্যাংকে র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার এ. কে. এম. আতিকুর রহমান এবং এমআরএ’র নির্বাহী পরিচালক মো. নুরে আলম মাহাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে এমআরএ’র বেতন প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ব্যাংকিং সুবিধা নিশ্চিত হবে। এই উদ্যোগ যমুনা ব্যাংকের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.