দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ১টাকা ৪০ পয়সা বা ২১ দশমিক ৫৪ শতাংশ। পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল মিলস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.