সিলেট বিভাগের তিন জেলায় আজ জনসভায় যোগ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান। সকালে তিনি বক্তব্য দেবেন হবিগঞ্জে। এরপর মৌলভীবাজারের কুলাউড়া হয়ে যাবেন সিলেটে।
বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।
জনসভা ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে স্থানীয় জামায়াত। কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী।
সিলেটের জনসভায় সিলেট-সুনামগঞ্জের ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি। এর মাধ্যমেই মূলত শেষ হবে তার দেশব্যপী নির্বাচনী সফর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.