এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

২০২৫ সালের সফল সহযোগিতার ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২০২৬ সালেও এসওএস শিশু পল্লী বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের আওতায় অবহেলিত জনগোষ্ঠীর যুব দক্ষতা উন্নয়ন ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমান অংশীদারিত্বে দুটি প্রধান উদ্যোগÑভোকেশনাল রিনিউয়াল প্রজেক্ট এবং ক্লিন ওয়াটার প্রোগ্রামÑজোরদার করা হবে। এসব কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপদ পানির প্রাপ্যতায় সরাসরি অবদান রাখবে।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসির হেড অব প্ল্যানিং, স্ট্র্যাটেজি অ্যান্ড গভর্ন্যান্স আশরাফ উজ জামান এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হকের হাতে দুটি চেক হস্তান্তর করেন।

ভোকেশনাল রিনিউয়াল প্রজেক্টের আওতায় এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারের (ভিটিসি) মাধ্যমে অভেলিত যুবাদের বাজার উপযোগী কারিগরি প্রশিক্ষণ, সনদ প্রদান, কর্মপ্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে, যাতে তারা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

অনুষ্ঠানে আশরাফ উজ জামান বলেন, “ইস্টার্ন ব্যাংকে আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে সক্ষম যুবসমাজ। কারিগরি দক্ষতায় বিনিয়োগের মাধ্যমে আমরা তরুণদের সম্মানজনক জীবিকা গড়ে তোলার সুযোগ তৈরি করছি, যাতে তারা সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে।”

একই সঙ্গে ক্লিন ওয়াটার প্রোগ্রামের আওতায় ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য ১৬টি টেকসই মডেল গভীর নলকূপ স্থাপনে সহায়তা করবে ইবিএল। প্রতিটিতে সাবমার্সিবল পাম্প, পানির ট্যাংক ও সোলার প্যানেল থাকবে, যা পরিবেশবান্ধব উপায়ে দীর্ঘমেয়াদে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করবে।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক বলেন, “এ ধরনের অর্থবহ অংশীদারিত্ব আমাদের তাৎক্ষণিক সহায়তার বাইরে গিয়ে টেকসই পরিবর্তনে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে Ñ যাতে শিশুরা সুস্থভাবে বেড়ে ওঠে এবং তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।”

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের অফিসার, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস মো. আরমান কবির মাহিদ এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা, এফসিএসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাপশন: ইস্টার্ন ব্যাংক ২০২৬ সালেও এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসির হেড অব প্ল্যানিং, স্ট্র্যাটেজি অ্যান্ড গভর্ন্যান্স আশরাফ উজ জামান এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হকের হাতে দুটি চেক হস্তান্তর করেন। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের অফিসার, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস মো. আরমান কবির মাহিদ এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা, এফসিএসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.