দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সূচকেরমিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯০ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টি কোম্পানির শেয়ারদর।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.