নির্বাচনে জিতলে পিআর পদ্ধতি চালুর ঘোষণা জামায়াতের

২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন নির্বাচনে ক্ষমতায় এলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে পিআর (আনুপাতিক) পদ্ধতি প্রবর্তনের কথা জানিয়েছে জামায়াত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ইশতেহারের ‘নির্বাচনি ব্যবস্থার সংস্কার’ বিষয়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধান সংস্কার করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন করা হবে।

এতে আরও বলা হয়, সব স্তরের নির্বাচনি ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হবে। সংসদে কমপক্ষে ৯০টি আসন বা ৩ শতাংশ ভোট পাওয়া দলগুলোর প্রতিনিধিদের জেলা ও উপজেলার নির্বাচন অফিসে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির বিধান করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.