অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ১৭

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অভিযান পরিচালনা করে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উপ পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ডিএমপির ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, খিলক্ষেত, যাত্রাবাড়ী, দক্ষিণখান ও শাহবাগ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্যানুযায়ী অনুযায়ী- ডেমরা থানা থেকে ২ জন, সূত্রাপুর থানা থেকে ২ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩ জন, তেজগাঁও থানা থেকে ১ জন, খিলক্ষেত থানা থেকে ১ জন, যাত্রাবাড়ী থানা থেকে ৫ জন, দক্ষিণখান থানা থেকে ২ জন এবং শাহবাগ থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- মো. শরীফ (৩৯) মো. বাবু মিয়া ওরফে বাবুল (৪১) ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮) মো. আল-আমিন সরদার (৩২) মো. নয়ন (১৮) মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫) মো. কবির হোসেন (৩৫) মো. লিটন বেপারী (৬০) মো. সেলিম (৩৮) মো. জুয়েল (২৫) মো. বাবু ওরফে ছোট বাবু (২৫) মো. হায়দার হোসেন তপু (৪০) মো. ইমরান (২৭) মো. মাহমুদুল হাসান (২৫) মো. কামরুল ইসলাম শিবলু (২৯) মো. আলামিন (৩৬) ও মো. মান্নান মিয়া (৩০)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.