আকিজবশির গ্রুপের ডিএমডি হলেন খোরশেদ আলম

আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার বা প্রধান পরিচালন কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোহাম্মদ খোরশেদ আলম ২০১৯ সালের জুন মাসে আকিজবশির গ্রুপে বিক্রয় ও বিপণন পরিচালক (সিরামিক) হিসেবে যোগ দেন। এ দায়িত্বে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা, উৎপাদন, সরবরাহব্যবস্থা ও বিক্রয়-বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে তিনি নোভারটিস, রবি, লাফার্জ, এয়ারটেল, রকেট ও ডিবিএল সিরামিকসের মতো নামী প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে মোহাম্মদ খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন‍্যান্স অ্যান্ড ব‍্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। আকিজবশির গ্রুপের ডিএমডি হিসেবে তিনি প্রতিষ্ঠানটির ‘বিল্ডিং ম‍্যাটেরিয়াল ডিভিশন’ বিভাগকে বিলিয়ন ডলার বা শতকোটি ডলারের লক্ষ্য পূরণে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.